• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা কলেজের সাতক্ষীরা ছাত্রকল্যাণের ইফতার

মাসুম খান / ১০৬৭ Time View
সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) কলেজের অর্থনীতি বিভাগের ১০ নম্বর গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা থানা আমির জিএম হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান পলাশ, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিনু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেয়াজ খান বাপ্পি প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান হোসাইন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ, সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে অধ্যয়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণ, আর্থিক সহযোগিতা প্রদানসহ, বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।


More News Of This Category