• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল

অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

মাসুম খান / ৩৪২ Time View
সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

আর্থিক সংকটের কারণে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। রোববার (১৭ মে) সিদ্ধেশ্বরী কলেজের উক্ত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায়, সম্প্রতি সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন বাসিত। পরবর্তীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ে।

ভর্তি সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এ সহায়তার মাধ্যমে তা দূর হয়েছে। তারা কাজী জিয়া উদ্দিন বাসিতসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।


More News Of This Category