• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

মাসুম খান / ৪৭৩ Time View
সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। শনিবার তারা আমিরাতকে ৩১ রানে হারালেও সবার নজর কেড়ে নিয়েছেন স্বাগতিকদের ব্যাটার আসিফ খান। তার ঝড়ো ফিফটি সত্ত্বেও জয়ের হাসি হেসেছে পাকিস্তানই।

 

 

প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ২০৭ রান। জবাবে আমিরাত থামে ১৭৬ রানে।

পাকিস্তানের ইনিংসের শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান ফিরলে চাপ আসে পাকিস্তানের ওপর। তবে সাইম আয়ুব আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৩৮ বলে ৬৯ রানের ইনিংস, যেখানে ছিল ৭ চার ও ৪ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন হাসান নবী, মাত্র ২৬ বলে ৫৬ রান হাঁকিয়ে। তার ইনিংসে ছিল ২ চার ও ৬ ছক্কার মার। এছাড়া মোহাম্মদ নওয়াজও করেন দ্রুত ২৫ রান। শেষদিকে উইকেট হারালেও পাকিস্তান পৌঁছে যায় ২০৭ রানে।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান, তবে রান আউট হয়ে ফেরেন। এরপর চাপে পড়লেও আসিফ খান একাই প্রতিরোধ গড়েন। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করার পর তিনি খেলেন ৩৫ বলে ৭৭ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ৬ চার ও ৬ ছক্কা। তার সঙ্গে ধ্রুব পারাশার কিছুটা সঙ্গ দিলেও জয়ের জন্য প্রয়োজনীয় গতি পায়নি আমিরাত।


More News Of This Category