• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আইসিসির শাস্তি পেলেন ইবাদত ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

হারিসের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

মাসুম খান / ৩৩৪ Time View
সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে আলো ছড়ালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ক্যারিয়ারের প্রথম হাফ–সেঞ্চুরিতে ভর করে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে বিপর্যয় সামলাতে নামেন হারিস। তার সঙ্গে যোগ দেন সাহিবজাদা ফারহান। দুজনের জুটি দলকে ম্যাচে ফেরায়। দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।

১১তম ওভারের শেষ বলে আমির কালিমের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ফারহান। রানআউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে রান-এ-বল ২৯ (১ চার)। একই বোলারের পরের ওভারেই আসে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা। শূন্য রানে ফেরেন অধিনায়ক সালমান আলি আগা। এরপর বিদায় নেন ইনিংসের সেরা হারিসও। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

মাঝে হানিফ নওয়াজ ১৫ বলে ৯ রান করে ফেরেন। তবে ফখর জামান কিছুটা দৃঢ়তা দেখান। ১৬ বলে অপরাজিত ২৩ রান (২ চার) তুলে দলের সংগ্রহ বাড়ান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ঝড়ো ক্যামিও—১০ বলে ১৯ রান।

অবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬০/৭। ওমানের বোলারদের মধ্যে আমির কালিম ও ফয়সাল নেন তিনটি করে উইকেট। একটি উইকেট দখল করেন মোহাম্মদ নাদিম।


More News Of This Category