• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

৬ ঘণ্টার মধ্যে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করলো রুপনগর থানা পুলিশ।

মাসুম খান / ৪৮৪ Time View
সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

৬ ঘণ্টার মধ্যে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করলো রুপনগর থানা পুলিশ।

গত ০৮.০১.১৬ তারিখে রূপনগর থানাধীন এলাকায় ভাড়ায় দেওয়া অটোরিকশা চুরি করে বিক্রি করে দেন চালক চোর বাধন |

পরবর্তীকালে চালক চোরকে, রিক্সার মালিক মনামিয়া অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পায়, রিক্সার মালিক অতি দ্রুত রুপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ (আই.জি.পি পদক) প্রাপ্ত তার কাছে জানালে, তার থানার এসআই মো: রুবেল সরকারের উপরের দায়িত্ব স্থানান্তর করেন। তার তদন্তে উঠে আসে ৪০ হাজার টাকায় সাভার মডেল থানাধীন এলাকায় বিক্রি করেন কথিত চোর চালক।

পরবর্তীকালে রুপনগর থানার অফিসার্স ইনচার্জ ও তদন্ত নির্দেশে

আনুমানিক রাত ১২.৩৫ এর দিকে এস আই রুবেল সরকারের নেতৃত্বে রওনা হয় সাভার মডেল থানার উদ্দেশ্যে। সাভার মডেল থানার সহযোগিতায় ও স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জীবন এর চেষ্টাই ঘটনা স্থলে পৌঁছানোর আনুমানিক ২০ মিনিটের মধ্যে অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

মূলত পুলিশ জনগণের সেবক, সেটার পরিচয় দিয়েছে অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ । তিনি সাংবাদিকদের বলেন, আমার রুমে কারো নক করে আসার দরকার নাই , আমি জনগণের সেবক, জনগণের ভ্যাট ট্যাক্সে আমার বেতন ,আমার সংসার চলে। তাই তাদের উত্তম সেবা দেওয়ায় আমার একান্ত কাম্য।

পুলিশ যে মানুষের পরম বন্ধু আমি তার দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকতে চাই।

মোঃ জীবন ও পুলিশ সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।


More News Of This Category