• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাসুম খান / ১৩৪ Time View
সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদ্‌যাপনে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

লালবাগ কেল্লায় আগামী ২৯ আগস্ট এ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির তথ্যমতে, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৯ আগস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে পরিচ্ছন্নতা, মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবেন। নগরবাসীর মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ আয়োজন।

মাসব্যাপী উৎসবে যা থাকছে

নাট্যোৎসব ও চলচ্চিত্র প্রদর্শনী: ১৬-২২ আগস্ট সূত্রাপুরে মঞ্চ নাটক এবং ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন।

নৌকাবাইচ ও ক্রুজ ভ্রমণ: ২১ আগস্ট বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সদরঘাটে হেরিটেজ ক্রুজে ভ্রমণের কর্মসূচি রয়েছে।

শোভাযাত্রা: ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা ও পালকি নিয়ে শোভাযাত্রা হবে।

অন্যান্য কর্মসূচি: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব ও কাওয়ালি হবে ৩০ আগস্ট। ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি এবং পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা হবে ৫ সেপ্টেম্বর।


More News Of This Category