• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন : মাহবুবুর রহমান খান

মাসুম খান / ২৩৭ Time View
সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।

এ সময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারের দাবি জানান তারা।এর আগে অর্ধশতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারে বিভিন্ন স্লোগান দেন তারা।


More News Of This Category