• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ

মাসুম খান / ৩ Time View
সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। তবে এর পরও শতাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধাপে ধাপে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ।

প্রায় এক যুগের পথচলায় মহামারি, বৈশ্বিক সংঘাতসহ নানা চ্যালেঞ্জ এলেও থেমে থাকেনি প্রকল্পের অগ্রগতি। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর এখন পরীক্ষামূলক উৎপাদনের দ্বারপ্রান্তে।

তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের এই বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে স্বয়ংক্রিয় ‘কোর ক্যাচার’ প্রযুক্তি। এটি ৯ মাত্রার ভূমিকম্প কিংবা ১০-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেও টিকে থাকতে সক্ষম বলে দাবি করা হয়। যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে কেন্দ্রটি ৮০-৯০ বছর পর্যন্ত সচল রাখা সম্ভব।

রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল বান্ডেল। প্রতিটি বান্ডেলে থাকে ১৫টি করে ইউরেনিয়ামসমৃদ্ধ রড। এরই মধ্যে ১৬৮টি বান্ডেল সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হবে।


More News Of This Category