বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে কোর্ট চত্বর এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী সমিতির কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে কোর্ট চত্বর এলাকায় অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে আদালত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম।