• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

মাসুম খান / ২৪১ Time View
সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এখন প্রায় পাওয়া গেছে। কোচ কার্লো আনচেলত্তির সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। ব্রাজিলিয়ান এই তারকা এখনো চোট থেকে সেরে উঠছেন। দলের সঙ্গে পুরোদমে অনুশীলনেও ফেরেননি তিনি।

ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিশ্চিত করেছেন নেইমার এখনো সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘নেইমার যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করছে।’

তবে আনচেলত্তি স্বীকার করেছেন, এই সপ্তাহে নেইমার পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন না। প্রথমে এই সপ্তাহেই ফেরার কথা ছিল। এখন পরিকল্পনা হলো আগামী সপ্তাহে কোনো এক সময় তিনি দলে ফিরবেন।.

সান্তোসের এই ফরোয়ার্ড গত ১৭ মে তার ডান পায়ে গ্রেড টু চোট পান। তারপর থেকে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন।

ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের আগের পুরো সপ্তাহজুড়ে নেইমার শুধু জিমে অনুশীলন করেছেন। বাকি দলের সঙ্গে মাঠে নামেননি। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে তার না থাকাটা প্রায় নিশ্চিত।

মাঠে না নামলেও নেইমার দলের জন্য গুরুত্ব পূর্ণ। তার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে ডাকার সময় শুধু তার গুণের কারণেই নয়, বরং তার অভিজ্ঞতা এবং এই দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে উদাহরণ রাখতে পারেন সেটাও বিবেচনা করা হয়েছে।’

মরক্কো ম্যাচে না খেললেও ব্রাজিল আশা করছে দ্বিতীয় গ্রুপ সি ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী এই তারকা প্রথমবার মাঠে নামতে পারেন।


More News Of This Category