• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল ‘ছোট বহর’ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বিমানমন্ত্রীকে আইকাও’র চিঠি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন টাঙ্গাইল সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি, অর্থ দাবি ও মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ “আমার স্বামী নির্দোষ হলে তাঁকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা কেন—নিরপেক্ষ তদন্ত চাই” পাবনায় শিশু কলি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আদালত ও ডিসি অফিস ঘেরাও ইরান ইস্যুতে আমার সামনে দুটি পথই খোলা আছে: ট্রাম্প স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

মাসুম খান / ০ Time View
সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক এনসিপি বয়কট করেছে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাটে আয়োজিত কৃষক শক্তি সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, শুরু থেকেই এনসিপি সরকারকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। এভাবে প্রচলিত পদ্ধতিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে চলমান সংকটের সমাধান না হয়ে তা আরও জটিল হতে পারে।

তিনি বলেন, ‘সংবিধানের বিষয়ে কীভাবে সংশোধন করা হবে, সেটি গণভোটে রায় দেওয়া হয়েছে। সেটি অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সুরাহা করতে হবে। সংবিধান সংশোধনের বিষয়গুলো সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে না করে সংশোধনীর মাধ্যমে করা হলে বাংলাদেশ যে সাংবিধানিক সংকটের মধ্যে আছে, সেটি আরও ঘনীভূত হবে।’

গণভোটের রায় প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার বিভিন্নভাবে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা করছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে বিষয়টির সমাধান করতে হবে। অন্যথায় দেশের চলমান সাংবিধানিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সরকার যদি সেই প্রক্রিয়ায় এগিয়ে আসে, তাহলে আমরা সেখানে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু প্রচলিত সংসদীয় পদ্ধতিতে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে আমরা অংশ নেব না।’এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category