• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ঢাবির প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

মাসুম খান / ৫৫৪ Time View
সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ ঘণ্টার মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজ শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবে শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলেন ইডেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

দাবিসমূহ:

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে।

২. প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

৩. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৫ . সাত কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ৪ ঘণ্টার মধ্যে অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের তারিখ ঘোষণা করতে হবে।

৬ . উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চপর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ সংঘাতময় পরিস্থিতির স্থায়ী সমাধান করতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষর্থী মো. সজিব উদ্দীন বলেন, গতকাল মোহাম্মদ রাকিবের ওপর নির্মম হামলার দ্রুত বিচার করতে হবে। আর ৪ ঘণ্টার মধ্যে এ দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব। এ কর্মসূচিতে সাত কলেজের সকল শিক্ষার্থী রাজপথে নেমে আসবে।


More News Of This Category