• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

মাসুম খান / ৪৯৯ Time View
সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হতে পারে। শায়রুল কবির খান আরও জানান, প্রতিনিধি দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয়। তবে আজ সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরবেন।


More News Of This Category