• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ট্যাপ থেকে বের হচ্ছিল রক্তসহ পানি, অতঃপর…

মাসুম খান / ৪৫৪ Time View
সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কলেজ পাড়ায় পানির ট্যাংক থেকে তালেব মিয়া (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে শহরের কলেজপাড়ায় ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তালেব জেলা শহরের কান্দিপাড়ার মাইলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। গত রোববার (২ মার্চ) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির ট্যাপ ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


More News Of This Category