ইলিশ ছাড়া বাঙালির বর্ষা যেন অসম্পূর্ণ। হেঁশেল থেকে ইলিশ ভাজার গন্ধ না এলে অনেকের কাছে বর্ষার মজা যেন আসেই না। সরষে ইলিশ, বেগুন দিয়ে পাতলা ঝোল কিংবা পাতুরি—যেভাবেই রান্না হোক না কেন, ইলিশের স্বাদ অনন্য।
তাই পকেট একটু হালকা হলেও বর্ষায় ইলিশ কেনায় পিছিয়ে থাকেন না কেউ। তবে শুধু রসনাতৃপ্তিই নয়, ইলিশে লুকিয়ে আছে নানা ধরনের স্বাস্থ্যগুণ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, নিয়মিত ইলিশ খেলে শরীরের নানা রোগের ঝুঁকি কমে যায়। চলুন, জেনে নিই কোন ৪ রোগের ঝুঁকি কমায় ইলিশ
হৃদরোগ থেকে সুরক্ষা
ইলিশ মাছের তেলে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করে।