• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

প্রচ্ছদ সারাদেশ বগুড়ায় ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা

মাসুম খান / ৫৩৯ Time View
সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বগুড়ায় মাদক কারবারিরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বিষয়টি করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবির এএসআই হাসানের নেতৃত্বে একটি দল শহরের হাড্ডিপট্টিতে অভিযান চালিয়ে রনি নামে এক মাদক কারবারিকে আটক করে।

 

 

পরে তাকে নিয়ে পাশেই রেললাইন পার হয়ে সেউজগাড়ি আমতলা মোড় দিয়ে ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এ সময় নারী-পুরুষ মিলে মাদক কারবারিরা একজোট হয়ে আমতলা মোরে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাদক বিক্রেতা রনিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডিবির ওই টিমের সঙ্গে মাদক কারবারিদের ধস্তাধস্তি হয়।

এ সময় মাদক কারবারিদের হামলায় ডিবির এএসআই হাসানসহ ডিবির একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

হামলার খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ এসে হাড্ডিপট্টিতে এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে, যা গভীর রাত পর্যন্ত চলমান ছিল


More News Of This Category