• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর মোনাজাত স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড: জেসমিন জাহান সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহী প্রকাশ করেছেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান

মাসুম খান / ৩৭ Time View
সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে। এ আলোচনায় এগিয়ে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন জাহান।

দলীয় সূত্র জানায়, শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইডেন মহিলা কলেজ-এ অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় সাংবিধানিক ও আইনি বিষয়াবলিতে তার দক্ষতা দলীয় মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। তৃণমূল ও পেশাজীবী মহলে তার গ্রহণযোগ্যতা তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে আইন অঙ্গনে সক্রিয় ভূমিকা—এই ধারাবাহিক অভিজ্ঞতা তাকে সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

তবে এখনো এ বিষয়ে দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


More News Of This Category