• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত শ্রীলঙ্কাকে গুড়িয়ে সুপার এইটের মিশন শুরু ইংল্যান্ডের মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্ক জোরদার করতে চাই : প্রণয় ভার্মা বিএন‌পি নেতার মামলায় কারাগারে বৈষম্যবিরোধী নেতা ৬৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে মোঃ রফিকুল ইসলাম রফিককে দেখতে চায় এলাকাবাসী সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা

শ্রীলঙ্কাকে গুড়িয়ে সুপার এইটের মিশন শুরু ইংল্যান্ডের

মাসুম খান / ৪ Time View
সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লো স্কোরিং ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ইংলিশরা তুলেছেন ১৪৬ রান। জয়ের জন্য যথেষ্ট হয়েছে এই রানই। একের পর এক উইকেট হারিয়ে ৯৫ রানেই থেমেছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সংগ্রাম করেছেন ইংলিশ ওপেনার জস বাটলার। দলের ১৬ রানের মাথাতে ১৪ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান বাটলার। তবে আরেক ওপেনার ফিল সল্ট টিকে ছিলেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন তিনি। তিনে নামা জ্যাকব বেথেলও সুবিধা করতে পারেননি। ৪ বলে ৩ রান করে দলের ৩২ রানের মাথাতে সাজঘরে ফিরে যান বেথেল। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেটে হারিয়ে ৩৭ রান তোলে ইংল্যান্ড।

এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালিয়েছেন ফিল সল্ট। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। দলের আশা-ভরসা হয়ে টিকে ছিলেন। আরেক প্রান্তে ব্যাটাররা থিতু হতে পারছিলেন না একদমই। পাওয়ারপ্লের পর বিদায় নেন টম ব্যান্টন। ৭ বলে ৬ রান করেছেন তিনি। এরপর কিছুটা আশা দেখিয়েছিলেন হ্যারি ব্রুক। যদিও লাভ হয়নি তাতে। বেশিক্ষণ টেকেননি ইংলিশ অধিনায়ক ব্রুক। ৭ বলে ১৪ রান করে বিদায় নেন হ্যারি ব্রুক। এরপর স্যাম কারান খেলেছেন ১১ বলে ১১ রানের ইনিংস।

সল্ট এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। তুলে নিয়েছেন দারুণ এক ফিফটিও। তার ব্যাটে ভর করেই এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। ফিফটির পর বেশি দূর আগাতে পারেননি যদিও। দলের ১০৬ রানের মাথাতে ৪০ বলে ৬২ রানের ইনিংস খেলে বিদায় নেন সল্ট।

শেষ দিকে লড়াকু ব্যাটিংয়ে উইল জ্যাকস ১৪ বলে ২১ রান করেছেন । নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জেমি ওভারটন ১০ বলে ১০ রান করে টিকে ছিলেন।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। ২টি করে উইকেট নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা এবং মাহিশ থিকশানা। ১ উইকেট তোলেন দুশমন্থ চামিরা।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা এবং কামিল মিশারার ওপেনিং জুটি থেমেছে দলের ১৫ রানের মাথাতে। ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান নিসাঙ্কা। সেই যে শুরু, এরপর থেকে টপাটপ উইকেট হারিয়েই গেছে শ্রীলঙ্কা। শীর্ষ চার ব্যাটার সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। এর মধ্যে পাভান রাথনায়েকে মেরেছেন গোল্ডেন ডাক।

পাওয়ারপ্লের মধ্যে আরও এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ১০ বলে ১০ রান করে বিদায় নেন দুনিথ ভেল্লালাগে। ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে লঙ্কানরা। মাত্র ১৯ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। এরপর কিছুটা লড়াই চালিয়েছেন কামিন্দু মেন্ডিস এবং দাসুন শানাকা। ১১ বলে ১৩ রান করেন কামিন্দু। ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শানাকা। দলকে জয় এনে দিতে পারেননি কেউই। ১৬.৪ ওভার শেষে ৯৫ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড তুলে নেয় ৫১ রানের বিশাল এক জয়।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন উইল জ্যাকস। ২টি করে উইকেট শিকার করেছেন লিয়াম ডওসন, জফরা আর্চার এবং আদিল রশিদ। ১ উইকেট নিয়েছেন জেমি ওভারটন।


More News Of This Category