• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

মাসুম খান / ১ Time View
সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতী এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। পরে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন- শাকিল (৩২), হাসান (২৫), বকুল (২২), আম্বিয়া (৬০), রিপন দাস (২৫), তৃষ্ণা দাস (২০), রীতি মন দাস, সাদিয়া আক্তার রুপা (২০), বিশ্বজিৎ রায় (১৮), ৬ মাস বয়সি শিশু সূর্য দাস, মিরাজুল (৩৬), ফারদিন (২২), মানব (২৮), আলমগীর (৪০) ও বাদশা মল্লিক (৩০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, খুলনা, নড়াইল ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।


More News Of This Category