পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন সূর্যমনি ইউনিয়ন এর যুবসমাজ ও সাফা মারওয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খালিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান বাচ্চু ।

সভাপতি তার বক্তব্যে ২০১২ সাল থেকে শুরু করে অদ্যবাদী পর্যন্ত সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, এ সংগঠনের মাধ্যমে তারা ইতিপূর্বে ঈদ সামগ্রী বিতরণ, কোরআন ক্লাস, চিকিৎসা সেবা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষা সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন ।

তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান বলেন সাফা মারওয়া সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন ।

কিন্তু তবুও বিগত সরকারের আমলে জনকল্যাণমূলক কার্যক্রম গুলো বাধাগ্রস্থ করা হয়েছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন সাফা মারওয়া সমাজ কল্যাণ সংস্থার শুধুমাত্র ইন্দ্রকুল নয়, আজ থেকে এটা পুরা ইউনিয়ন ব্যাপি শুরু হলো।

তিনি সকলকে এ ধরনের মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানান। তিনি সকল ধরনের প্রোগ্রামে সহায়তা করার আশ্বাস দেন।

সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান রনি এর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসলেম উদ্দিন মাস্টার , মোঃ দেলোয়ার শরীফ, হানিফ মাস্টার, রিয়াজ আহমেদ, সংগঠনের সদস্য তরিকুল ইসলাম, রানা হোসাইন , মোঃ খলিল আকন প্রমুখ।

এ সময় তারা প্রায় একশত লোকের ঈদ সামগ্রী বিতরন। করেন।
সর্বশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়।