• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন নিয়ে আদেশ রোববার নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক সৌদিতে ‘হোয়াইট কলার’ চাকরিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পেট্রোল আছে, যানবাহন নেই অলস সময় কাটাচ্ছে পাম্প কর্মীরা! ত্রিভুজ প্রেমের নির্মম পরিণতি, এক রাতেই শেষ একটি পরিবার

বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাসুম খান / ৫ Time View
সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমালোচনা করেন এবং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান।

জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং এ বিষয়ে নিজ দেশে ইতিবাচক বার্তা প্রেরণের কথা জানান। এ সময় ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন উপস্থিত ছিলেন।


More News Of This Category