• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৫ পরকীয়া সন্দেহে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে হত্যা, ৯ মাস পর রহস্য উদ্ঘাটন জান্নাতের টিকিট বিক্রির নামে ধর্মীয় অনুভূতি কাজে লাগানো আল্লাহর সঙ্গে বেঈমানি : হুইপ অপু রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে : চিফ হুইপ বিশ্বকাপের আগে নিয়ম পাল্টাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা হরমুজের দিকে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় : পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষেপ নেই মুমিনুলের, আছে বউয়ের গালি খাওয়ার ভয় শাহিন আফ্রিদির নতুন ইতিহাস

অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

মাসুম খান / ১০ Time View
সময় : রবিবার, ১০ মে, ২০২৬

চুরি হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেলে নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামিয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮), হাতিয়া পৌরসভার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ও আজাদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ৩টি অটোরিকশার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করতেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category