• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

বিরাট কোহলির নতুন ইতিহাস

মাসুম খান / ১৪৯ Time View
সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক অসাধারণ কীর্তি গড়লেন বিরাট কোহলি। আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজিতে ওপেনার হিসেবে খেলে সাড়ে ৫ হাজার রান করার অবিস্বরণীয় কৃতিত্ব অর্জন করলেন তিনি।

সেইসঙ্গে টানা চতুর্থ বার এবং সব মিলিয়ে নবম মৌসুমে ৫ হাজারেরও বেশি রান করলেন বিরাট। আইপিএলের ইতিহাসে যা রেকর্ড। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ হাজারের বেশি রান করার তালিকায় কোহলির নিচে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং কেএল রাহুল। তারা ৭ বার করে এক মৌসুমে ৫ হাজারের বেশি রান করেছেন।

ধর্মশালায় আইপিএলের ৬১ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।

ম্যাচের শুরুর আগে এই কীর্তি অর্জনের জন্য ৭ রান প্রয়োজন ছিল। ম্যাচের ২য় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে তিনি এই মাইলফলকে পৌঁছান। শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান করেন, কিন্তু উভয়ই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেছেন।

অধিনায়ক হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পাঞ্জাব গেল ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছে হরপ্রীত ব্রার এবং লকি ফার্গুসন। রজত পাতিদারের অনুপস্থিতিতে এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছে জিতেশ শর্মা।

দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। দলের নিয়মিত অধিনায়ক ও জ্যাকব ডাফির পরিবর্তে সুয়াশ শর্মা এবং রোমারিও শেফার্ড একাদশে সুযোগ পেয়েছে।


More News Of This Category