• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

মাসুম খান / ১০ Time View
সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বুদ্ধিজীবীরা গণমাধ্যমে হাইপ তুলে দিয়েছিল জামায়াত ক্ষমতায় যাচ্ছে, এমনকি আমাকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিন্তু মানুষ ভুল করেনি। বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়

তিনি বলেন, সব দল-মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে কারও শত্রু বানাতে চাননি তিনি। এখনো আধিপত্যের বাইরে এবং কারও প্রভাব থেকে মুক্ত থাকতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তারেক রহমানও জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন।


More News Of This Category