• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ইবির ৫ম সমাবর্তন

মাসুম খান / ৭ Time View
সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহু প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

জানা গেছে, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।

সেখানে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখের যে কোনো একদিন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সুবিধাজনক সময় সাপেক্ষে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে জানা গেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদানের এই বৃহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুতই সমাবর্তন আয়োজনের মূল প্রস্তুতি শুরু হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। এরপর দীর্ঘ নয় বছর পর ৫ম সমাবর্তন আয়োজনের খবর প্রকাশ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে


More News Of This Category