• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল ‘ছোট বহর’ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বিমানমন্ত্রীকে আইকাও’র চিঠি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন টাঙ্গাইল সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি, অর্থ দাবি ও মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ “আমার স্বামী নির্দোষ হলে তাঁকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা কেন—নিরপেক্ষ তদন্ত চাই” পাবনায় শিশু কলি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আদালত ও ডিসি অফিস ঘেরাও ইরান ইস্যুতে আমার সামনে দুটি পথই খোলা আছে: ট্রাম্প স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

মাসুম খান / ২ Time View
সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ফ্ল্যাটেই গাজী নজরুল ইসলাম ছিলেন বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে এসে দরজা ভেঙ্গে লাশ নামিয়েছে।

তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিসি ইবনে মিজান।ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা রুমে যান। পরে বিকেল ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন মরিয়ম। পরে তিনি থানা পুলিশকে জানান।

প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ


More News Of This Category