• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল ‘ছোট বহর’ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বিমানমন্ত্রীকে আইকাও’র চিঠি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন টাঙ্গাইল সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি, অর্থ দাবি ও মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ “আমার স্বামী নির্দোষ হলে তাঁকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা কেন—নিরপেক্ষ তদন্ত চাই” পাবনায় শিশু কলি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আদালত ও ডিসি অফিস ঘেরাও ইরান ইস্যুতে আমার সামনে দুটি পথই খোলা আছে: ট্রাম্প স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

মাসুম খান / ১ Time View
সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগ করে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল।

সূত্র জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের উপস্থিতির জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত না হলে ‘মার্চ টু রাজশাহী রেল স্টেশন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সময়সীমা শেষ হওয়ার পর সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।এদিকে রেলপথ অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে শিক্ষার্থীদের অবস্থান ও কর্মসূচি চলমান রয়েছে।


More News Of This Category