• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল ‘ছোট বহর’ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বিমানমন্ত্রীকে আইকাও’র চিঠি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন টাঙ্গাইল সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি, অর্থ দাবি ও মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ “আমার স্বামী নির্দোষ হলে তাঁকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা কেন—নিরপেক্ষ তদন্ত চাই” পাবনায় শিশু কলি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আদালত ও ডিসি অফিস ঘেরাও ইরান ইস্যুতে আমার সামনে দুটি পথই খোলা আছে: ট্রাম্প স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘ছোট বহর’ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাসুম খান / ২০ Time View
সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

সোমবার ভোরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। তারা স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের জে এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে মন্ত্রিসভার ৫ জন সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে ৭ জন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিনিধি দলের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি তানভীর শাহরিয়ার গনি, ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্র দূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধি হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রয়েছেন প্রতিনিধি দলে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্ণেল জুননম নাহিদ, প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্ণেল শোহানুর রহমান সঙ্গে যাবেন।

প্রধানমন্ত্রীর সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রতিনিধি দলের সদস্য মোট সংখ্যা ৩৮ জন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানগণ শতাধিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধি দল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এত ছোট প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।


More News Of This Category