• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ৩ বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে যাবে: প্রধানমন্ত্রী ২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা

সম্পাদক / ৩১০ Time View
সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আকরাম হোসাইন টোটন।
​সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে ক্যাম্পাসের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তিনি এ শুভেচ্ছা জানান। আকরাম হোসাইন টোটন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​শুভেচ্ছা প্রদানকালে আকরাম হোসাইন টোটন বলেন, “শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ও সঠিক দিকনির্দেশনাতেই গড়ে ওঠে একটি আদর্শ ও দক্ষ প্রজন্ম। তিতুমীর কলেজের ঐতিহ্য, শিক্ষার মান এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের শিক্ষকমণ্ডলী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।”
​তিনি আরও বলেন, তিতুমীর কলেজের শিক্ষার মান বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল সবসময় শিক্ষকদের পাশে থাকবে। এ সময় তিনি তিতুমীর কলেজসহ সারা দেশের সব শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
​এ সময় কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category