• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ট্রাম্পকে চাপে রাখতে ‘আলোচনা দীর্ঘ করছে ইরান’ হরমুজ প্রণালিতে ‘নাৎসি কৌশল’ ব্যবহার করছে ইরান: রুবিও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক ইশরাকের অভিযানের পরদিনই ফের জমজমাট ‘সেই মাদক স্পট’ দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর, ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

মাসুম খান / ২৪ Time View
সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে ওঠে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে একটি মাইনে আঘাত লেগে একটি বিশাল তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করার পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে অঞ্চলজুড়ে হামলার আশঙ্কায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতির কারণে দাম বাড়ছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা।

এদিকে ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।


More News Of This Category