• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ট্রাম্পকে চাপে রাখতে ‘আলোচনা দীর্ঘ করছে ইরান’ হরমুজ প্রণালিতে ‘নাৎসি কৌশল’ ব্যবহার করছে ইরান: রুবিও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক ইশরাকের অভিযানের পরদিনই ফের জমজমাট ‘সেই মাদক স্পট’ দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর, ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

হরমুজ প্রণালিতে ‘নাৎসি কৌশল’ ব্যবহার করছে ইরান: রুবিও

মাসুম খান / ৯ Time View
সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ‘নাৎসি কৌশল’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কৌশল আর দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করতে ইরান কী করছে এবং কী করার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে বিশ্বের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।

রুবিও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রকে দেখছি যারা প্রকাশ্যেই বলছে যে আমরা বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছি, যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন নাবিকদের হত্যার চেষ্টা করছি এবং বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিতে চাইছি।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা দেখা যায়নি। তারা নাৎসি জার্মানির ডুবোজাহাজের কৌশল ব্যবহার করছে। বিশ্বের উচিত এই কর্মকাণ্ডের নিন্দা জানাতে ঐক্যবদ্ধ হওয়া।’

অন্যদিকে রুবিওর দাবি, ওই অঞ্চলে মোতায়েন যুক্তরাষ্ট্রের বাহিনী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং ইরানের চালানো হামলার অধিকাংশ প্রচেষ্টাই প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানের সংবাদমাধ্যম নূরনিউজ জানিয়েছে, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যস্থতার প্রচেষ্টা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

মুনির ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেন। ইরানের পক্ষ থেকে প্রকাশিত বৈঠকসংক্রান্ত বিবরণ অনুযায়ী, গালিবাফ বলেছেন, গত মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান যে সাতটি শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো পূরণ না করা পর্যন্ত তেহরানের আস্থা ফিরে পাবে না ওয়াশিংটন।বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালি যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ করে রেখেছে ইরান। দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রণালি বন্ধের জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে যে অবরোধ আরোপ করেছে, তা প্রত্যাহার করা। পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করার দাবিও রয়েছে। আঞ্চলিক সংঘাত বন্ধের শর্তের মধ্যে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার লড়াইও অন্তর্ভুক্ত।


More News Of This Category