• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী দলের মধ্যে আরেকটি দল করলে নিজেদেরই ক্ষতি: ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম ভবিষ্যতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুর তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে শরীফুলের চমক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জিএম কাদের হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু রোববার দুপুরে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

মাসুম খান / ৬ Time View
সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পাশাপাশি বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং শিশুশ্রম প্রতিরোধে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি বলেন, শিক্ষকদের সরকারীকরণ, এমপিওভুক্তি বা জাতীয়করণ গুরুত্বপূর্ণ। তবে শুধু এগুলো করলেই হবে না। শিক্ষার্থীদের ভালো পরিবেশ দিতে হবে এবং স্কুল-কলেজ থেকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পেছনে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের সামাজিক দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বিভিন্ন সামাজিক সমস্যা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে সাধারণ মানুষ তাদের পরামর্শ নেন। তাই শিক্ষকদের ইতিবাচক ভূমিকা ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ, শিশুশ্রম নির্মূল এবং মাদকের বিস্তার রোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এসব সামাজিক সমস্যা সমাধানে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এসব শিশুর জন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করার পাশাপাশি তাদের অভিভাবকদের প্রয়োজন ও সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। অনেক ক্ষেত্রে একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর যত্ন ও বিকাশে একাধিক সহায়তাকারীর প্রয়োজন হয়। তাই শিক্ষার পরিকল্পনা প্রণয়নে সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ের কাজ ইতিহাস ভুলিয়ে দেওয়া নয়, বরং ইতিহাসকে ধারণ করা। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা দেশের অতীত, সংগ্রাম ও অর্জন সম্পর্কে জানতে পারে।

মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গর্বের অধ্যায় হিসেবে স্মরণ রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্র যখন কোনো শিক্ষককে স্বীকৃতি দেয়, তখন সমাজের প্রতি তার দায়িত্বও বেড়ে যায়। শিক্ষকসমাজকে সম্মানিত করা জাতির দায়িত্ব। একই সঙ্গে তাদের কাছে জাতির প্রত্যাশাও অনেক। শিক্ষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও সামাজিক অবস্থান কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সরকারি অর্থের যথাযথ ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের কর ও ভ্যাট থেকে আসে। তাই শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ এবং সেই অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গড়তে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাওয়া হচ্ছে, তা নিয়ে সবাইকে ভাবতে হবে। শিক্ষার মান উন্নয়ন এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় সরকার, শিক্ষকসমাজ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।


More News Of This Category