• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ৩ বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে যাবে: প্রধানমন্ত্রী ২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

মাসুম খান / ৮ Time View
সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান। টানা দুই বলে বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলে নিলেন সায়মন হারমার। হাসান মাহমুদ ক্যাচ দিয়েছেন শর্ট লেগে, ইবাদত হোসেন স্কয়ার লেগে। জোড়া শিকারে হারমারের উইকেট হলো ৬টি।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে দলীয় রান শতকের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরেছিলেন টপ অর্ডারের পাঁচ ব্যাটার। এতে বেশ চাপেই পড়েছিল টাইগাররা। ইনিংস ব্যবধানেই হেরে যায় কিনা এমন শঙ্কাও দেখা দিয়েছিল বাংলাদেশের সমর্থকদের মনে। লিড নিয়ে সেই শঙ্কা দূর করলেও ম্যাচ হারা থেকে হয়ত রক্ষা পাবে না সফরকারীরা। কারণ মাত্র ১১ রানের লিডে থেকেই সবকটি উইকেট হারাল বাংলাদেশ।

বাংলাদেশের শেষ আশার নাম ছিল লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটি। তবে রাবাদার বলে লিটন বোল্ড হয়ে ফিরলে সেই আশাও অনেকটা শেষ হয়ে যায়। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মুশফিক। সাইমন হার্মারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচের ফাঁদে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। বলটি গ্লাভসে লেগে প্যাড স্পর্শ করে শর্ট লেগে জমা হয়। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বল মোকাবিলা করে ২২ রান করেন মুশফিক।

এরপর বাংলাদেশের বাকি চারটি উইকেটের পতন ঘটে মাত্র ৮ রানের ব্যবধানে। ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হার্মার। ৫১ রান খরচায় তিনি শিকার করেন ৬ উইকেট। অন্যদিকে রাবাদা নেন ৩ উইকেট। এর আগে প্রথম ইনিংসেও পাঁচ উইকেটের কৃতিত্ব দেখিয়েছিলেন এই পেসার।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ১৩৭ এবং লিটন দাসের ১২০ রানের অসাধারণ ইনিংসে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় রেকর্ড ৪০০ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে তোলে ৫৫৭ রান।

স্বাগতিকদের হয়ে ওপেনার মার্কাস অ্যাকারম্যান খেলেন ক্যারিয়ারসেরা ১৫৭ রানের ইনিংস। পাশাপাশি রিকেলটন ১৬৫ বলে ১৩টি চারসহ করেন ১০২ রান। ফলে প্রথম ইনিংস শেষে ১৫৭ রানের বড় ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এই বড় লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথম ইনিংসে চারশ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। ফলে জোহানেসবার্গ টেস্টে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হয় সফরকারীদের।


More News Of This Category