• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

জাতিসংঘে ট্রাম্পের উপস্থিতিতে ‘ট্রিপল নাশকতা’, তদন্তে বিশেষ বাহিনী

মাসুম খান / ১৮৬ Time View
সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জাতিসংঘে তার উপস্থিতির সময় ট্রিপল নাশকতা ঘটেছে। এসবের তদন্ত করছে সিক্রেট সার্ভিস। বিশ্ব সংস্থায় একই দিনে এসকেলেটর ত্রুটি, টেলিপ্রম্পটার ব্যর্থতা এবং শব্দ সমস্যার ঘটনা স্বাভাবিক মনে করছেন না তিনি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ বিষয়ে একটি পোস্টে বলেছেন, তাকে এবং তার স্ত্রী মেলানিয়া এসকেলেটর ব্যবহার করে মূল তলায় যাওয়ার পথে একটি শব্দ করে তা থেমে যায়। যার ফলে তারা প্রায় পড়ে যাচ্ছিলেন। তিনি দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেছেন, তার টেলিপ্রম্পটারটি বক্তৃতার শুরুতে অন্ধকার হয়ে যায়। কিছু সময় হলে উপস্থিত বিশ্ব নেতারা তাকে শুনতে পাননি। কারণ সাউন্ড সিস্টেমটিও অকেজো ছিল। ট্রাম্প লিখেছেন, একটি নয়, দুটি নয়, তিনটি অত্যন্ত ভয়াবহ ঘটনা।

জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, এসকেলেটরের সুরক্ষা ব্যবস্থাটি সক্রিয় করার মাধ্যমে তা বন্ধ করা হয়। সম্ভবত ট্রাম্পের নিজস্ব ফটোগ্রাফার এর সঙ্গে জড়িত। টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউস সরবরাহ এবং নিয়ন্ত্রণ করছিল, সংস্থা এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি।

এই ধারাবাহিক ঘটনাকে অন্তর্ঘাত আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি জাতিসংঘকে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলেছেন এবং তাদেরও তদন্তের দাবি করেছেন।

 

 

ট্রাম্পের তদন্তের আহ্বানের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে জাতিসংঘের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

তবে প্রতিনিধিরা ট্রাম্পের কথা শুনতে পাননি এমন অভিযোগের জবাবে জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, সাউন্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা তাদের আসনে বসে থেকে ভাষণগুলো ইয়ারপিসের মাধ্যমে ছয়টি ভিন্ন ভাষায় অনুবাদ শুনতে পান। ট্রাম্প যে দাবি করেছেন তার সত্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।


More News Of This Category