• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

মাসুম খান / ১৭২ Time View
সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

লেবাননে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত সেনার বয়স ২১ বছর। শনিবার সংঘটিত এই ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা ছিলেন স্টাফ সার্জেন্ট মাইকেল তিউকিন। তিনি দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় প্রাণ হারান। একই ঘটনায় আহত চার সেনার অবস্থা তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে।

ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। ড্রোনটি শনিবার রাতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বিস্ফোরক বহনকারী ড্রোন এখন উত্তরাঞ্চলে তাদের বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।


More News Of This Category