• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

মাসুম খান / ১৩২ Time View
সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের শত্রুরা দেশের জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে।

তিনি বলেন, জনগণের মধ্যে হতাশা, নৈরাশ্য বা বিভ্রান্তি ছড়ায়— এমন কোনো কাজ বা বক্তব্য শত্রুপক্ষকে সহায়তা করার শামিল। এ সময় তিনি জাতীয় ঐক্য ও ধৈর্য ধরে রাখার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে দেশের ভেতরে বিভক্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রেজা বাহোনার।

তিনি বলেন, আলোচনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেশদ্রোহী বা গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।

বাহোনারের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ নয়, বরং জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


More News Of This Category