• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

মাসুম খান / ১ Time View
সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, ইরানিরা ‘আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না’ এবং এই অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও বাস্তব অভিজ্ঞতা।

শনিবার (১৩ জুন) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে এজেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস দীর্ঘদিনের এবং তা অতীতের বিভিন্ন ঘটনার ভিত্তিতেই গড়ে উঠেছে।

মোহসেনি-এজেই বর্তমানে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামোর অন্যতম সদস্য। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদে তিনি অন্তর্ভুক্ত হন।

চলমান সংঘাত প্রসঙ্গে ইরানের প্রধান বিচারপতি দাবি করেন, ‘ইরান শত্রুদের নেতৃত্ব কাঠামো ভেঙে দিতে এবং আগ্রাসনকারীদের সক্ষমতা দুর্বল করতে সফল হয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। তিনি বলেন, ‘আমরা আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’


More News Of This Category