• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর মোনাজাত স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড: জেসমিন জাহান সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহী প্রকাশ করেছেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য

মাসুম খান / ৪ Time View
সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ইসরায়েল চাইলে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণে নিলেও তাতে আপত্তি নেই। এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি ইহুদি জনগণের ভূমির অধিকার নিয়ে ধর্মীয় ব্যাখ্যার প্রসঙ্গ তুলে এ কথা বলেন। খবর আলজাজিরার।

শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন ইসরায়েলের ভৌগোলিক সীমানা নিয়ে প্রশ্ন তোলেন। হাকাবি দাবি করেন, এ সীমানার শিকড় বাইবেলভিত্তিক ঐতিহ্যে নিহিত। কার্লসন বলেন, বাইবেলের একটি আয়াতে ইব্রাহিমের বংশধরদের জন্য ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে।

এই বিস্তৃত এলাকা বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করবে। এ প্রসঙ্গে হাকাবি বলেন, তারা সবটাই নিলে তাতে সমস্যা নেই।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

কার্লসন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে জানতে চান, ইসরায়েল পুরো অঞ্চলজুড়ে সম্প্রসারণ করলে তিনি সত্যিই তা সমর্থন করবেন কি না। জবাবে হাকাবি বলেন, তারা নিতে চায় না, তারা তা চাইছে না।

পরে তিনি নিজের বক্তব্যকে কিছুটা অতিরঞ্জিত বলে উল্লেখ করেন।

তবে সম্ভাব্য পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ইসরায়েল আশপাশের দেশগুলোর আক্রমণের মুখে পড়ে এবং যুদ্ধে জয়ী হয়ে সেই ভূমি দখল করে, তাহলে সেটি ভিন্ন আলোচনার বিষয় হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাকাবির বক্তব্যের সঙ্গে একমত কি না সে প্রশ্নেরও আনুষ্ঠানিক জবাব মেলেনি।


More News Of This Category