• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

মাসুম খান / ৫ Time View
সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য একাদশে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগোকে। তার পেছনে আক্রমণ সাজাবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিওস, গ্যাব্রিয়েল, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে ভরসার নাম যথারীতি অ্যালিসন বেকার।অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণভাগে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে দলে চোটের সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী মরক্কো। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের শক্তি ও সামর্থ্যের বিচারে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া ব্রাজিল ও মরক্কো- দুই দলই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:

বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।


More News Of This Category