• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

মাসুম খান / ৪ Time View
সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৯টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৫ টি মামলা হয়েছে।অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৬০টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category