• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিল পুলিশ ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জিএমের রমজানে খাদ্যসংকট হবে না, মজুত বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা ১৭ হাজার ফুট উচ্চতায় ভারতের বিমানে বজ্রপাত

আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রবাস থেকে ৩ নেতার দুঃখ প্রকাশ

মাসুম খান / ২৪১ Time View
সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আপন মিয়ার গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রবাস থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে আপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোহাম্মদ আমীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তারের পরপরই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওয়াসিম চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী—তিনজনই তাদের ভেরিফায়েড ফেসবুক থেকে প্রতিবাদমূলক ও আবেগঘন পোস্ট দেন


More News Of This Category