• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা

মাসুম খান / ২৫৩ Time View
সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫২ মিনিটে নুরের পেজ থেকে এই বার্তা দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে ডাক্তার নুরকে ৪-৬ সপ্তাহ ফুল রেস্টে থাকতে বলছে। নাক ও চোয়ালে আঘাতের কারণে শক্ত খাবার না খাওয়ার পাশাপাশি চোয়াল কম নাড়াতে একেবারে কথা কম বলতে বলেছেন। যদিও রাজনীতির মানুষ হওয়ায় মনের জোরে তিনি ইতোমধ্যে অনেককে সাক্ষাৎ দিয়েছেন ও কথা বলতে চেষ্টা করেছেন।

বার্তায় আরও বলা হয়, আপাতত সব ধরনের সাক্ষাৎ ও তার সঙ্গে কথা বলা বন্ধ করা হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ তার সুস্থতার জন্য সবাই দোয়া করুন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ফিরে আসেন।

এর আগে ১৮ দিন পর সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে নুর বলেন, ‘আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।’


More News Of This Category