• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মতলবে পল্লী বিদ্যুতের “নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ” সভা অনুষ্ঠিত।

মাসুম খান / ৩১৫ Time View
সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২, মতলব দক্ষিণ জোনাল অফিসের উদ্যোগে বহরি উচ্চ বিদ্যালয়ে পল্লী বিদ্যুতের নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত একটি সচেতনামূলক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

পল্লী বিদ্যুতের ওয়্যারিং পরিদর্শক জনাব মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব প্রকৌশলী জসিম উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে কিভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায়, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের কৌশল, ওয়্যারিং ও সরঞ্জামাদি সহ ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সে প্রশিক্ষণ দেন। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সঠিক ভাবে গ্রাউন্ডিং ও সঠিক মানের সার্কিট ব্রেকার স্থাপনের পরামর্শ দেন । তরিতাহত ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে সে প্রশিক্ষণ দেন। এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে প্রকাশিত গ্রাহক সচেতনতামূলক বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, পল্লী বিদ্যুতের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। এতে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা ও উন্নত বাংলাদেশ গড়ায় এ ধরনের প্রোগ্রাম সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category