• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শান্ত এখন বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক

মাসুম খান / ৪ Time View
সময় : বুধবার, ২০ মে, ২০২৬

রেকর্ডটা যে নিজের করে নেবেন নাজমুল হোসেন শান্ত তা বোঝাই যাচ্ছিল। আজ সিলেট টেস্টে তার আনুষ্ঠানিকতা সারলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়েছেন বাঁহাতি ব্যাটার।

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ৮ জয় এখন শান্তর। ক্যারিয়ারের ১৮ ম্যাচ নেতৃত্ব দিয়ে এই জয় পেয়েছেন তিনি। অন্যদিকে ১ ড্রয়ের বিপরীতে তার অধীনে বাংলাদেশ হেরেছে ৯টিতে।

পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে মুশফিকুর রহিমের রেকর্ডকে পেছনে ফেলেছেন শান্ত। সিলেট টেস্টের আগে দুজনেই সমান ৭ জয়ে যৌথভাবে শীর্ষে ছিল। আজ ৭৪ রানের টেস্ট জয়ে সতীর্থকে পেছনে ফেলেছেন শান্ত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ টেস্টে নেতৃত্ব দেওয়া মুশফিকের অন্য ফল হচ্ছে ৯ ড্রয়ের বিপরীতে ১৮ হার।

দুজনের পরে শীর্ষ পাঁচে আছেন সাকিব আল হাসান, মমিনুল হক ও হাবিবুল বাশার সুমন। সাকিব ১৯ টেস্ট নেতৃত্ব দিয়ে ১৫ হারের বিপরীতে ৪ জয় পেয়েছেন। অন্যদিকে মমিনুলের ৩ জয়ের বিপরীতে হাবিবুলের জয় ১টি। মমিনুল ১৭ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১২ হারের বিপরীতে ২ ড্র দেখেছেন। আর হাবিবুল ৪ ড্রয়ের বিপরীতে ১৩ টেস্টে হার দেখেছেন।


More News Of This Category