• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন আরও ৩৫ বিধায়ক

মাসুম খান / ১৩৮ Time View
সময় : সোমবার, ১ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রাজ্যের ৩৫ বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

সোমবার (১ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ২৯৪ সদস্যের বিধানসভায় আইন অনুযায়ী একটি সরকারের সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সে হিসেবে বর্তমান মন্ত্রিসভায় আরও তিনটি পদ খালি রয়েছে।

গত ৯ মেতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসনে জয় পাওয়ার পর রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করে দলটি। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু।

গত সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের বৈঠকের পরই মন্ত্রিসভায় নতুন মুখের আগমনের জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যেই সোমবার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলো।


More News Of This Category