• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

মাসুম খান / ১৮৩ Time View
সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই-বোনদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে জনগণের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।

তিনি জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

এর আগে পল্লবীতে আলেম-ওলামাদের নিয়ে সভা করেন এবং সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভ্যাল সেজন-১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক


More News Of This Category