নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে চাদপুর পল্লী বিদ্যুতের মতলব দক্ষিণ জোনাল অফিসের কর্মকর্তাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনঃ
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিস এর কর্মকর্তারা আজ সোমবার রাতে মতলব উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তারা বৈদ্যুতিক মিটার, ট্রান্সফর্মার ও অভ্যন্তরীণ ওয়্যারিং পরীক্ষা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ জোনাল অফিসের মিটার পরীক্ষক জনাব মোঃ মোতাসিম বিল্লাহ ও ওয়ারিং পরিদর্শক জনাব মেহেদী হাসান ও নারায়ণপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ নুরুল করিম মজুমদার। তারা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীলদের সাথে কথা বলেন। কর্মকর্তারা বলেন শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব , এটি যাতে সুষ্ঠুভাবে সম্পান্ন হয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে এজন্য তারা মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম এর নির্দেশে সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। তারা মন্ডপের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পল্লী বিদ্যুতের এই কার্যক্রম কে স্থানীয় পূজা মন্ডপের দায়িত্বশীলরা সাধুবাদ জানান। কর্মকর্তারা মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁও ও খাদরগাঁও এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ বিষয়ে মতলব দক্ষিন পল্লী বিদ্যুতের ডিজিএম জনাব প্রকৌশলী জসীম উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উৎসবে নিরাবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তারা নিরলস ভাবে কাজ করা যাচ্ছেন।

অভিযোগ টিম ও প্রয়োজনীয় মালামাল রেডি আছে। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ওয়ারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মাঝে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দায়িত্ব বন্টন করা আছে। তিনি সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।