• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

মাসুম খান / ২১৭ Time View
সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেছেন, সবার আগে বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার। আমি তো দেশের জন্য যুদ্ধ করেছি। এ দেশ থেকে আমার আর যাওয়ার জায়গা কোথায়। আমাদের এখানেই থাকতে হবে।

রোববার (১২ অক্টোবর) বরিশালে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জেলা স্কুলে পৃথকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপদেষ্টা। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপদেষ্টা ফারুক ই আজম।

ফারুক ই আজম বলেন, এতকাল ধরে আমাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি ছিল, আগ্রাসন ছিল। জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি হব। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।

থেকে বাদ যাবে না।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এ টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইনের প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৮দিন ইপিআই সেন্টারে টিকাদান কার্যক্রম চলবে। ইতোমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এ টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এ টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতোমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে। কোনো দেশেই বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।


More News Of This Category