• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক

মাসুম খান / ৪১৬ Time View
সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরে গেছে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক রূপালী আক্তার।

চাইনিজ তাইপের ম্যাচের শুরুতে রূপালীকে বিদায় জানিয়েছে কাবাডি ফেডারেশন। কাবাডিতে অবসরের সময় খেলোয়াড়দের বিদায় দেওয়াটা খানিকটা ব্যতিক্রম ভাবেই হয়।। জাতীয় পুরুষ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সির মতো নারী দলের অধিনায়ক রূপালী আক্তারও রাজসিক বিদায় পেয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ‘হ্যাপি রিটায়ারমেন্ট’ লেখা শ্যাষে পড়িয়ে দিয়েছেন তাকে।

বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার ম্যাচ শেষে বলেন, ‘ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম ম্যাচের শুরুতে। আসলে অনেক দিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই। ক্যারিয়ারের কোনো কিছু নিয়ে খারাপ লাগা নেই সেরকম। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোনো না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।

 


More News Of This Category