• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

মহিলা হোটেলকর্মীর সঙ্গে পাক ক্রিকেটারের খারাপ আচরণ!

মাসুম খান / ৪১৪ Time View
সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। সেজন্য ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে। তবে এবার বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন পাকিস্তানের ক্রিকেটার। সেজন্য ঐ ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে।

সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে এক পাক ক্রিকেটার দুর্ব্যবহার করেন। দলের ম্যানেজার তা জানতে পেরে আর্থিক জরিমানা করেন।

টেলিকম এশিয়া স্পোর্ট নামের একটি সংবাদমাধ্যমকে এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তার চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ চিমাকে।’

গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট হেস্তনেস্ত করতে চেয়েছিলেন। কিন্তু চিমা হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়। তবে এখানেই সমাধান হয়নি। সংশ্লিষ্ট ক্রিকেটারকে পিসিবি’র শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে হবে। আরও শাস্তির মুখেও পড়তে হবে তাকে।


More News Of This Category